calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পাকিস্তানে রাষ্ট্রপতিকে পিএমএল-এন ও পিপিপির পদত্যাগ করার আহ্বান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পাকিস্তানে রাষ্ট্রপতিকে পিএমএল-এন ও পিপিপির পদত্যাগ করার আহ্বান

পাকিস্তানে রাষ্ট্রপতি দুটি বিলে সই করতে অস্বীকৃতি জানানোর পর দেশটির প্রধান দুটি দল তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। এদিকে রাষ্ট্রপতির কাছ থেকে বিল দুটি ফেরত না পাওয়ায় তা আইনে পরিণত হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২১ আগস্ট ২০২৩ • সকাল ১১:৫৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

'অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট' এবং 'পাকিস্তান আর্মি অ্যাক্ট' নামে পরিচিত বিল দুটিতে সই না করলেও সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ফেরত না দেয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতি আরিফ আলভি বলেন, তিনি তার স্টাফকে তা ফেরত দিতে বলেছিলেন। কিন্তু তা করা হয়নি।

এ ব্যাপারে এক্সে (সাবেক টুইটার) আলভি বলেন, 'আমি অনেকবার তার কাছ থেকে নিশ্চিত হতে চেয়েছি যে বিল দুটি ফেরত দেয়া হয়েছে কিনা। সে জানিয়েছিল যে তা করা হয়েছে। কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি যে আমার স্টাফ আমার নির্দেশ মানেনি। আল্লাহ জানেন সবকিছু। তিনি ক্ষমা করবেন ইনশাল্লাহ। যারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি।'

শনিবার খবরে প্রকাশিত হয় যে রাষ্ট্রপতি আলভি জাতীয় পরিষদ ও সিনেটে অনুমোদিত 'অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট' এবং 'পাকিস্তান আর্মি অ্যাক্ট'-এ সই করেছেন। ফলে বিল দুটি আইনে পরিণত হয়ে গেছে।

আইনটি পাস হওয়ার পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে সাইফার মামলা দায়ের করা হয়। এছাড়া সন্ধ্যায় পার্টির সিনিয়র নেতা শাহ মাহমুদ কোরেশিকেও গ্রেফতার করা হয়।

কিন্তু রাষ্ট্রপতি সই করেননি প্রকাশ করার পর পিপিপির মুখপাত্র ফয়সাল করিম কান্দি ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' হিসেবে অভিহিত করে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আহ্বান জানান।

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি যে ধরনের ব্যক্তি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্য নন। এই লোক জানেন না যে কী ঘটতে যাচ্ছে। এই লোক এমনকি এটাও জানেন না যে কে তাকে পাস কাটিয়ে যাচ্ছে।'

আর এক্সে এক পোস্টে পিএমএল-এন নেতা এবং সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, আলভির বক্তব্য তার কাছে 'অবিশ্বাস্য' মনে হচ্ছে। তিনি তাকে পদত্যাগ করার আহ্বান জানান।

এদিকে এক বিবৃতিতে আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতির কাছে সংবিধানের অনুচ্ছেদ ৭৫ অনুযায়ী দুটি বিকল্প ছিল। হয় আইনটিতে সই করা, নয়তো তা ফেরত দিতে পারতেন। কিন্তু তিনি কোনোটিই করেননি।

মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রপতি তার দায়দায়িত্ব তার স্টাফের ওপর চাপিয়ে দেয়াটা উদ্বেগের বিষয়।

সূত্র : দি নিউজ, জিও নিউজ


tag ট্যাগ: #1111