calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / রুশ জেনারেল সুরোভিকিন বরখাস্ত হয়েছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

রুশ জেনারেল সুরোভিকিন বরখাস্ত হয়েছেন

রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট এক রুশ সাংবাদিক। এক সময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন জেনারেল সুরোভিকিন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট ২০২৩ • সকাল ০৯:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৬ বার পঠিত

মঙ্গলবার মস্কো রেডিও স্টেশনের সাবেক কর্মী আলেক্সি ভেনেডিক্টভের এ দাবির আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, সুরোভিকিনকে সরকারি ডিক্রির মাধ্যমে অপসারণ করা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। পরে রুশ মিডিয়া আউটলেট আরবিসি নিজস্ব সূত্রের বরাতে একই দাবি করে। 

আরবিসি জানায়, আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আরেকটি সূত্র জানিয়েছে, সুরভিকিন বর্তমানে স্বল্পমেয়াদী ছুটিতে আছেন।

ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জুনে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিদ্রোহের পর জেনারেলকে জনসম্মুখে দেখা যায়নি।

সূত্র: রয়টার্স

tag ট্যাগ: #1111