calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / হোস্টেল থেকে ৮৯ ছাত্রী উধাও গভীর রাতে!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হোস্টেল থেকে ৮৯ ছাত্রী উধাও গভীর রাতে!

এক ছাত্রী হোস্টেলে ১০০ জনের মধ্যে কেবল ১১ জন ছিলেন। বাকি ৮৯ জন গভীর রাতে হোস্টেল থেকে উধাও হয়েছিলেন। এমন ঘটনায় কর্তৃপক্ষ হতভম্ব হয়েছিলেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট ২০২৩ • সকাল ০৯:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৭৮ বার পঠিত

ভারতের উত্তর প্রদেশের এক ছাত্রী হোটেলে এ ঘটনা ঘটেছে। 

এদিকে হোস্টেলে ছাত্রী অনুপস্থিতির এ ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে কাসতুরবা গান্ধী রেসিডেনশিয়াল গার্লস স্কুলে অভিযান চালান জেলা ম্যাজিস্ট্রেট নেহা শর্মা। 

আরও পড়ুন ‘যুক্তরাষ্ট্রে ছেলের স্ট্যাটাস, খুলনায় গ্রেফতার মা’ প্রসঙ্গে যা বললেন আইজিপি

তিনি জানান, হোস্টেলে নিবন্ধিত ছাত্রী ১০০ জন। কিন্তু তিনি পেয়েছেন ১১ জনকে। বাকি ৮৯ জন ছাত্রী কোথায় সে বিষয়ে দায়িত্বে থাকা শরিতা সিং কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

ম্যাজিস্ট্রেট বলেন, ‘এটি দায়িত্বে অবহেলা। ছাত্রীদের আবাসিক স্কুল এভাবে চলতে পারে না।’

ওই জেলার শিক্ষা কর্মকর্তা প্রেম চাদ যাদব বলেন—একজন শিক্ষক, হোস্টেল ওয়ারডেন, নিরাপত্তা রক্ষী ও নৈশ পাহারায় থাকা এক প্রান্তীয় রক্ষাদলের সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এ ছাড়াও কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

tag ট্যাগ: #1111