calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / পরিবহন মালিকেরা জানালেন ১০ ডিসেম্বরে ঢাকার বাস বন্ধ হচ্ছে না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

পরিবহন মালিকেরা জানালেন ১০ ডিসেম্বরে ঢাকার বাস বন্ধ হচ্ছে না

১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত সমাবেশ কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ঢাকার পরিবহনমালিকদের সংগঠন জানিয়েছে, ওই দিন বাস চলবে। আজ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • সন্ধ্যা ০৭:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

এর আগে ঢাকার বাইরে বিএনপির নয়টি বিভাগীয় সমাবেশ হয়। এর মধ্যে কুমিল্লা ও চট্টগ্রাম বাদ দিয়ে সবখানে স্থানীয় গণপরিবহনের মালিকেরা যানবাহন চলাচল বন্ধ করে দেন। ১০ ডিসেম্বর ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। আহত হন অনেকে। সমাবেশের স্থান নিয়ে এখনো ঐকমত্য হয়নি। বিএনপি অবশ্য নয়াপল্টনের সামনে সমাবেশ করার ব্যাপারে এখনো অনড়। সরকার এর পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে দিতে চায়। সরকারও তাদের অবস্থান থেকে সরে আসেনি। এ অবস্থায় ওই দিন আদৌ গণপরিবহন চলবে কি না, তা নিয়ে সংশয় ছিল।

tag ট্যাগ: #111