calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগ করার নির্দেশ ফরাসি রাষ্ট্রদূতকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগ করার নির্দেশ ফরাসি রাষ্ট্রদূতকে

নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া দেশটি রক্ষার জন্য প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়েছে। পশ্চিম আফ্রিকান জোট অভ্যুত্থানের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট ২০২৩ • দুপুর ০১:২৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১৯ বার পঠিত

পরিচয় প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'রাষ্ট্রদূতের নিয়োগ অনুমোদন করেছিল নাইজারের বৈধ নির্বাচিত সরকার।'

সাবেক ফরাসি উপনিবেশ নাইজারে গত মাসে সামরিক অভ্যুত্থানের আগে পর্যন্ত ফ্রান্সের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছিল। ফরাসিবিরোধী ক্ষোভের মধ্যে এই ঘটনা ঘটে। নাইজার এবং আশপাশের অনেক দেশই তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ফ্রান্সকে দায়ী করছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামরিক অভ্যুত্থানকারীদের তীব্র সমালোচনা করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহা্মদ বাজুমকে পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

এদিকে সামরিক শাসক জেনারেল আবদুররহমান চিয়ানি দুটি নির্বাহী আদেশে সই করে 'আগ্রাসন মোকাবেলায় বুরকিা ফাসো ও মালির নিরাপত্তা বাহিনীকে নাইজারে প্রবেশের অনুমতি' দিয়েছেন বলে জানা গেছে।

সূত্র : আল জাজিরা

tag ট্যাগ: #1111