calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / অস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত ২০ সেনা সদস্য নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত ২০ সেনা সদস্য নিয়ে

যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি অঙ্গরাজ্যে মহড়ায় অংশ নেয়ার সময় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই আকাশযানে প্রায় ২০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রোববার (২৭ আগস্ট) সকাল ১১টার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট ২০২৩ • দুপুর ১২:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৪৮ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অসপ্রে ভার্টিকাল টেকঅফ সামরিক বিমানে মার্কিন 'প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা' ছিলেন এবং এতে খুব সম্ভবত কোনো অস্ট্রেলীয় নাগরিক ছিলেন না।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, একাধিক ব্যক্তিকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং কারো প্রাণহানী হয়নি।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ডারউইন থেকে থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপে অসপ্রে-২২ আকাশযানটি ভূপাতিত হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০, ফিলিপাইনের ১২০, ইন্দোনেশিয়ার ১২০ এবং তিমুর লেস্টের ৫০ সেনা রয়েছে।
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স

tag ট্যাগ: #1111