calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর , মোদিই আবার গদিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর , মোদিই আবার গদিতে

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে বেড়েছে মুদ্রাস্ফীতি। বেকারত্বে ভুগছে তরুণসমাজ। তবুও তার ব্যক্তিগত জনপ্রিয়তার জায়গা একচুলও নড়েনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট ২০২৩ • দুপুর ০১:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

আসছে বছর ভারতের জাতীয় নির্বাচনে খুব স্বাচ্ছন্দ্যে জয়ের পথে রয়েছেন নরেন্দ্র মোদি। তৃতীয় মেয়াদে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী গদিতে। শুক্রবার ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের ‘মুড অফ দ্য নেশন’ নামের এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। 

ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী, বিরোধী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে। ২৬ দলীয় বিরোধী নতুন জোট ‘ইন্ডিয়া’র অবস্থান ভালো থাকার সম্ভাবনা রয়েছে। 

সমীক্ষায় বলা হয়, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে মোদি অবশ্য গান্ধীর চেয়ে ৩৬ পয়েন্ট লিড নিয়ে অনেক এগিয়ে আছেন। যদি আজই নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫৪২ সদস্যের সংসদের নিম্নকক্ষে এককভাবে ২৮৭টি আসন জিতবে। 

আর ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) নরেন্দ্র মোদির নেতৃত্বে ৩০৬ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার ক্ষমতা ধরে রাখবে। ভারতের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ অতিক্রম করবে এনডিএ। 

বিরোধী ‘ইন্ডিয়া’ জোট সংসদে ১৯৩টি আসন পাবে বলে অনুমান করা হচ্ছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর আসন থাকবে ৪৪টি।  

ভারতের পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৪ সালের মে মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও তার আগে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। 

বছরে দুবার জরিপ পরিচালনা করে থাকে ইন্ডিয়া টুডে। সাম্প্রতিক জরিপটি চলতি বছরের ১৫ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে করা হয়েছে। জরিপে অংশগ্রহণ করেছে  ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। চলতি বছরের পূর্ববর্তী জরিপ জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। 

সাম্প্রতিক জরিপে অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশই জানিয়েছে, তারা মোদি সরকারের কর্মক্রম নিয়ে সন্তুষ্ট। পূর্ববর্তী সমীক্ষায় এর পরিমাণ ছিল ৬৭ শতাংশ।  

প্রধানমন্ত্রী হিসাবে মোদির পারফরম্যান্স ভালো ছিল বলে জানিয়েছে ৬৩ শতাংশ। আগের সমীক্ষায় এর পরিমাণ ছিল ৭২ শতাংশ। 

ইন্ডিয়া টুডের পোল পরিচালনাকারী সি-ভোটার এজেন্সির সিফোলজিস্ট যশবন্ত দেশমুখ মোদির ব্যক্তিগত জনপ্রিয়তার কথা উল্লেখ করে বলেন, ‘এগুলো কিন্তু উল্লেখযোগ্য সংখ্যা। এখানে বিশ্বাসযোগ্যতার অনুভূতি রয়েছে। ভোটাররা তার প্রচেষ্টার দিকে তাকিয়ে আছে।’

সমীক্ষা অনুযায়ী, চার বছরের মধ্যে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী তার অনুমোদনের সর্বোচ্চ রেটিং ৩২ শতাংশ অর্জন করেছেন। আর এই সংখ্যা তার দলের ভাগ্য পুনরুজ্জীবিত করার জন্য যথেষ্ট।
 
২৪ শতাংশ জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত বিরোধী নেতা গান্ধী। ইন্ডিয়া টুডের জানুয়ারির সমীক্ষায় এই পরিমাণ ছিল ১৩ শতাংশ।

tag ট্যাগ: #1111