calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাময়িক বরখাস্ত , ইসরাইলি মন্ত্রীর সাথে সাক্ষাত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাময়িক বরখাস্ত , ইসরাইলি মন্ত্রীর সাথে সাক্ষাত

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সাথে সাক্ষাতের কারণে লিবিয়ার জাতীয় ঐক্য সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাজলা মানগুইশকে সাময়িক বরখাস্ত করেছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এই সাক্ষাতের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট ২০২৩ • সকাল ১১:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৮ বার পঠিত

লিবিয়ার রাজনীতিতে উপদেষ্টার ভূমিকা পালনকারী হাই স্টেট কাউন্সিলও ওই বৈঠক নিয়ে 'বিস্ময়' প্রকাশ করে। উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ ব্যাপারে জবাব আহ্বান করা হয়। এছাড়া লিবিয়ায় ওই বৈঠকের প্রতিবাদে ছোট একটি বিক্ষোভও হয়।

এদিকে ওই বৈঠকের ব্যাপারে এক বিবৃতিতে ইসরাইল জানায়, দুই মন্ত্রী সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

তবে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্যাখ্যায় জানিয়েছে, নাজলার সাথে ইসরাইলের কোনো প্রতিনিধির বৈঠক হয়নি। যেটা ঘটেছে যেটা হলো 'ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি সভার সময় অপ্রস্তুত, সাধারণ সাক্ষাত।'

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, 'সাক্ষাতে কোনো ধরনের আলোচনা, চুক্তি বা পরামর্শ হয়নি।'

ইসরাইল ২০২০ সাল থেকে তথাকথিত 'আব্রাহাম অ্যাকর্ডের' আলোকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে।

সূত্র : আরব নিউজ

tag ট্যাগ: #1111