calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ঢাকায়ও চেয়ার খালি খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢাকায়ও চেয়ার খালি খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য

সারাদেশের মতো ঢাকায়ও বিএনপির গণসমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য চেয়ার খালি রাখা হয়েছে। এটি বিএনপির দশম ও চূড়ান্ত গণসমাবেশ। এর আগে সকল বিভাগীয় সমাবেশমঞ্চে দুটি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ • দুপুর ০২:৫৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

 শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে গোলাপবাগ মাঠের গণসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। গতকাল অনুমতি পাওয়ার পর থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন তাঁরা। গতকাল রাতের মধ্যেই সমাবেশস্থল লোকারণ্যে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ায় খন্দকার মোশাররফ প্রধান অতিথি থাকবেন।

গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে দলটি। গত ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, এরপর ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করে দলটি। এসব সমাবেশের মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মানে চেয়ার খালি রাখা হয়।

tag ট্যাগ: #111