calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / দুদকের আইনজীবী ইউনূসের বিষয়ে হিলারি ক্লিনটনকে যে অনুরোধ করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দুদকের আইনজীবী ইউনূসের বিষয়ে হিলারি ক্লিনটনকে যে অনুরোধ করলেন

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বাংলাদেশে এসে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণের অনুরোধ করেছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট ২০২৩ • দুপুর ১২:০৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮ বার পঠিত

বুধবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। 

দুদক আইনজীবী বলেন, শ্রম আদালতে এলেই বুঝতে পারবেন তিনি শ্রমিকদের সঙ্গে কী করেছেন। না দেখে সমালোচনা করাটা আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি— আপনি আসলে সর্বাত্মক সহযোগিতা করব। আপনি যে কাগজপত্র চাইবেন, সব কাগজপত্র দেব। শ্রম আদালত এবং হাইকোর্টের রায়ের কপি দেখাব আপনাকে। সব কিছু দেখে পর্যবেক্ষণ করে আপনি আলোচনা-সমালোচনা করুন। না বুঝলে আপনি দুজন এক্সপার্ট নিয়ে আসুন। তার পর আপনি আপনার সিদ্ধান্ত দেন।

খুরশীদ আলম খান বলেন, কোনো কিছু না জেনে না বুঝে শুধু আবেগের বশবর্তী হয়ে পর্যবেক্ষণ দেওয়া আমি মনে করি আপনার মতো একজন বিশ্বনেত্রীকে মানায় না। 

এর আগে এক টুইটবার্তায় হিলারি ক্লিনটন ইউনূসকে করা হয়রানি রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৬০টির বেশি বিশ্বনেতার বিবৃতি সংযুক্ত করেন পাঠান তিনি।

সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিনটনসহ অনেক বিশ্বনেতা ও নোবেলজয়ীর নাম রয়েছে। বিবৃতিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ জানান তারা।

tag ট্যাগ: #1111