মিজানুর রহমান বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। ডলার সংকটের মধ্যে চাল-ডাল-তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ঠ। এরই মধ্যে ঋণখেলাপিরা সরকারের টাকা লুট করে নিচ্ছে। সরকার কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ যেনতেনভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান জাহাঙ্গীর, ডা. আবদুল্লাহ আল মাহমুদ, সহসাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ শাহ মো. নূরউজ্জামান, দলের বর্ষীয়ান নেতা মফিজুল ইসলাম খান কামাল, যুব ফোরামের নেতা সাইফুল ইসলাম সজল প্রমুখ।