calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / দুই হেলিকপ্টার বিধ্বস্ত ইউক্রেনে , ৬ পাইলট নিহত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

দুই হেলিকপ্টার বিধ্বস্ত ইউক্রেনে , ৬ পাইলট নিহত

পূর্ব ইউক্রেনের বাখমুতে একটি মিশনে যাওয়ার সময় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ • সকাল ০৯:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

 ইউক্রেনীয় সেনাবাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার। 

বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে দেশের একটি রাশিয়াননিয়ন্ত্রিত সেক্টরে মিশন পরিচালনা করার সময় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। তবে কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভাডা জানিয়েছে, ক্রামাতোর্সকে এই হতাহতের ঘটনা ঘটেছে। যেটি দোনেৎস্ক অঞ্চলের বিধ্বস্ত শহর বাখমুতের পূর্ব দিকে অবস্থিত। গত বছর রাশিয়ার হামলার পর সেখানে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুটি হেলিকপ্টার পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এবং নিহতদের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের অপর প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন, তারা সবাই পাইলট ছিলেন। কী কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

দুটি হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত চলছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এখন পর্যন্ত জানায়নি— রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে কিনা।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাসপিলনেকে বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভহেন রাকিতা জানিয়েছেন, ওই দুটি হেলিকপ্টারে যারা ছিলেন, তারা সবাই কর্মকর্তা ছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

tag ট্যাগ: #1111