calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ভারত ক্ষুব্ধ চীনের নতুন মানচিত্র,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারত ক্ষুব্ধ চীনের নতুন মানচিত্র,

চীনের নতুন মানচিত্র প্রকাশের পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার প্রকাশিত মানচিত্রটিতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ এবং বিতর্কিত আকসাই চীন মালভূমিকে চীনের এলাকা হিসেবে দেখানো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ • সকাল ০৯:৪১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯২ বার পঠিত

মানচিত্র নিয়ে মঙ্গলবার ওই দুই দেশের মধ্যে পুনরায় উত্তেজনা দেখা দেয়।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আমরা আজ চীনের তথাকথিত ২০২৩ সালের ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’- এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। এই মানচিত্রের মাধ্যমে ভারতের ভূখণ্ড দাবি করেছে তারা।

চীন এ ব্যাপারে সরকারিভাবে কোনো জবাব দেয়নি। 

চীনের দাবিকে অযৌক্তিক বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘চীন অতীতেও মানচিত্র প্রকাশ করে অন্য দেশের ভূখণ্ডকে নিজেদের বলে দবি করেছে। এটি তাদের পুরোনো অভ্যাস।’

নয়াদিল্লি জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্লোবাল টাইমস পত্রিকার প্রকাশিত মানচিত্রে ভারতের দুটি অঞ্চল অন্তর্গত করেছে।  ওই দুই অঞ্চল হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ ও আকসাই চীন অঞ্চল।

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছে চীন। এপ্রিল মাসে রাজ্যের ১১টি স্থানকে ‘জাংনান’ বা চীনা ভাষায় দক্ষিণ তিব্বতের অন্তর্ভুক্ত বলে একটি মানচিত্র প্রকাশ করে। পশ্চিম হিমালয়ের মালভূমি আকসাই চীনকে ভারত দাবি করলেও এটি চীন দ্বারা নিয়ন্ত্রিত।

এর আগে ২০২০ সালের জুনে হিমালয়ে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হয়েছিল। সে ঘটনায় চীন-ভারত সম্পর্ক খারাপ হয়।

tag ট্যাগ: #1111