পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, বান্নু জেলায় এক মোটরসাইকেল আরোহী সেনাবাহিনীর গাড়িবহরে কাছে এসে এ আত্মঘাতী হামলা চালায়। এতে নয় সেনা সদস্য নিহত হয়। আহত হয় পাঁচ নিরাপত্তা কর্মী।
সূত্র আরো জানায়, ঘটনার পর সেনাবাহিনী পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।