calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পাকিস্তানে তুমুল সংঘর্ষ সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে , মেজরসহ নিহত ৩
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পাকিস্তানে তুমুল সংঘর্ষ সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে , মেজরসহ নিহত ৩

পাকিস্তানের উত্তরে আফগানিস্তান সীমান্তের ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দেশটির সেনাবাহিনীর একজন মেজরসহ তিনজন নিহত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০১:১৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৫৫ বার পঠিত

শুক্রবার ওয়াজিরিস্তানের মিরান শাহ জেনারেল এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। 

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী যখন অভিযান শুরু করে তখন সন্ত্রাসীদের একটি দলকে মেজর আমির আজিজ দেখতে পান তাদের প্রতিহত করেন। আজিজ সামনে থেকে এ অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সময় বন্দুকযুদ্ধে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২৯ বছর বয়সী মেজর আমির এবং ২৭ বছর বয়সী সিপাহী মুহাম্মদ আরিফ তুমুল গোলাগুলির সময় নিহত হয়েছেন বলে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে।

আইএসপিআর বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের সেনাদের এ ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

tag ট্যাগ: #1111