calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পাকিস্তানে রাষ্ট্রপতিও হয়ে যাচ্ছেন অন্তর্বর্তী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পাকিস্তানে রাষ্ট্রপতিও হয়ে যাচ্ছেন অন্তর্বর্তী

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতিও অন্তর্বর্তী হতে যাচ্ছেন। আগামী সপ্তাহে রাষ্ট্রপতি আরিফ আলভির মেয়াদ শেষ হয়ে গেলে তিনি অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৫:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

সূত্র অনুযায়ী, অন্তর্বর্তী অবস্থায় রাষ্ট্রপতি কেবলমাত্র অত্যাবশ্যক এবং ফেডারেল সরকারের সুপারিশ করা বিষয়গুলোই তদারকি করতে পারবেন।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি তার পদে বহাল থাকতে পারবেন। আর দেশের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি আরিফ আলভি তার সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্বে অব্যাহত থাকবেন। প্রাদেশিক পরিষদগুলোর অস্তিত্ব না থাকায় এখনই নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা সম্ভব হবে না। আর জাতীয় পরিষদ না থাকায় রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবও অনুমোদন করা যাবে না।

এমন পরিস্থিতিতে সংবিধানের বিশেষ সুবিধা নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে কিছু প্রশ্নের সৃষ্টি হতে পারে।

সূত্র জানায়, সম্মানজনকভাবে বিদায় নেয়ার জন্য রাষ্ট্রপতিকে স্বেচ্ছায় পদত্যাগ করার পরামর্শ দেয়া হবে। তবে এ ধরনের পরামর্শের ব্যাপারে রাষ্ট্রপতি আলভি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে আরিফ আলভি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি ইমরান খানের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে তিনি বিদায়ী মুসলিম লিগ-এন সরকারের তীব্র বিরোধী হিসেবে পরিচিত।

সূত্র : দি নিউজ এবং অন্যান্য

tag ট্যাগ: #1111