calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলি ছাত্ররা ফ্যাসিস্ট' সরকারের অধীনে সামরিক বাহিনী কাজ করতে নারাজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলি ছাত্ররা ফ্যাসিস্ট' সরকারের অধীনে সামরিক বাহিনী কাজ করতে নারাজ

ইসরাইলের দু'শতাধিক ছাত্র নতুন অতি উগ্রপন্থী সরকারের অধীনে 'ফ্যাসিবাদ' ও স্বৈরতন্ত্র বৃদ্ধির কথা উল্লেখ করে সেনাবাহিনীতে ভর্তি হতে অস্বীকৃতি জানিয়েছে। পরে তেলআবিবে ছাত্ররা এক বিক্ষোভ সমাবেশে জানায়, তারা 'ইসরাইলি শাসনের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

ছাত্ররা জানায়, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা ফ্যাসিস্ট বসতি স্থাপনকারীদের সেবা করতে পারি না।' তারা অভিযোগ করেন যে পশ্চিম তীরের দখলদারিত্ব ও বর্ণবাদ ছড়িয়ে দিতে ফ্যাসিবাদী বসতি স্থাপনকারীদের ছাড় দিচ্ছে।

ফিলিস্তিনিদের নৃশংসভাবে দমন করা এবং গণতন্ত্রের ওপর আক্রমণের ব্যাপারে কিভাবে তাদের চোখ খুলে গেল, তার সাম্প্রতিক কিছু ঘটনা তারা বর্ণনা করেন।

১৮ বছর বয়স্ক এক গ্রাজুয়েট বলেন, বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন তাদের চোখ খুলে দিয়েছে। তিনি বলেন, তারা দখলদার সামরিক বাহিনীর সেবা করতে পারেন না। তিনি বলেন, বিচার বিভাগের সংস্কার এবং দখলদারিত্বকে আলাদা করতে পারছেন না তিনি।

জরিপে দেখা গেছে, ইসরাইলি তরুণদের মধ্যে সামরিক বাহিনীতে যোগদান প্রত্যাখ্যানের প্রতি সমর্থন বাড়ছে। সমালোচকেরা অভিযোগ করছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে বিচার এড়াতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছেন। ছাত্ররা এখন বলছে, স্বৈরশাসকে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা লালনকারী নেতাদের তদারকিতে থাকা সেনাবাহিনীতে তারা যোগ দিতে পারেন না।

সূত্র : মিডল ইস্ট মনিটর

tag ট্যাগ: #1111