আর ওপেক+সদস্য রাশিয়াও চলতি বছরের শেষ সময় পর্যন্ত তেলের উৎপাদন স্বেচ্ছায় হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, তেল বাজারে 'স্থিতিশীলতা ও ভারসাম্য' প্রতিষ্ঠার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক মঙ্গলবার এ তথ্য জানান।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাশিয়া এই সময়কালে দিনে তিন লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।
রাশিয়া বলেছে, তারা দিনে পাঁচ লাখ ব্যারেল পর্যন্ত তেলের উৎপাদন কমাবে। সেপ্টেম্বর নাগাদ তারা হ্রাস করবে তিন লাখ ব্যারেল।
সূত্র : আর নিউজ