যে সাত আসনে উপনির্বাচন হয়েছে সেগুলি হলো– পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর, ঝাড়খণ্ডের ডুমরি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোসি এবং কেরালার পুথুপল্লি। এর আগে এই সাতটির মধ্যে তিনটি আসন ছিল বিজেপির, একটি করে আসন ছিল সমাজবাদী পার্টি (এসপি), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস, সিপিআইএমের। দুই মাস আগে তৈরি হওয়া বিজেপিবিরোধী দলগুলোর জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের কাছে এই নির্বাচন ছিল এসিড টেস্ট। তাতে প্রত্যাশামতোই ফল করলেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা। শুক্রবার সকাল ৮টায় শুরু হয় ভোটগণনা। রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই উপনির্বাচন।
‘ইন্ডিয়া’ জোটের সাফল্য ভারতে ৬ রাজ্যের উপনির্বাচন,
জাতীয় স্তরে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট গঠনের পর প্রথম উপনির্বাচনেই সাফল্য পেল জোটশক্তি। গত মঙ্গলবার ভারতের ছয় রাজ্যের সাতটি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হলো...