calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / বাংলাদেশের কাছে ৫০০০ টন ইলিশ চায় ভারত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের কাছে ৫০০০ টন ইলিশ চায় ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবারও ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায় ভারত। আর এই ইলিশ আমদানির বিষয়ে ওই দেশের শতাধিক রফতানিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে পশ্চিমবঙ্গের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনে চিঠি দিয়েছে।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, যেসব প্রতিষ্ঠানকে রফতানির অনুমতি দেয়া হবে, তারা সে অনুযায়ী কাজ করছে কি না তা কঠোর নজরদারিতে রাখবে সরকার।

কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির অনুমোদন পেতে গত ১ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে একটি চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, গত বছর পূজা উপলক্ষে ২ হাজার ৯০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ রফতানি হয়েছিল। এ বছর তারা ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায় বাংলাদেশ থেকে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন গত ৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। 

উপ-হাইকমিশনের প্রথম সচিব শামসুল আরিফ চিঠিতে লিখেছেন, গত চার বছরের মতো এ বছরও কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির অনুমতি চেয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ আমদানির অনুমতি দেয়ার অনুরোধও করা হয় চিঠিতে।

কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, গত বছর রফতানির সময়সীমা কম থাকায় বাংলাদেশের ব্যবসায়ীরা ইলিশ রফতানি করতে পারেননি। এবার যেন সময়সীমা বাড়িয়ে ৬০ দিন করা হয়। আর রফতানির পরিমাণ ৫ হাজার টন করার ব্যাপারে বাংলাদেশ সরকার যেন ব্যবস্থা নেয়। 

উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার মৌসুমে প্রতি বছর কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে ঢাকা।



tag ট্যাগ: #1111