calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ায় কিম জং উন পুতিনের আমন্ত্রণে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ায় কিম জং উন পুতিনের আমন্ত্রণে

মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোভিডের পর এটাই তার প্রথম বিদেশ সফর। দিন কয়েক আগে আমেরিকা জানিয়েছিল, কিম রাশিয়া যাবেন। পুতিনকে সমরাস্ত্র দিতে পারেন তিনি তাদের কথা সত্যি হলো। রাশিয়ায় পুতিনের সাথে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৩ বার পঠিত

পুতিনের সাথে একান্ত বৈঠক করতে পারেন কিম। পুতিনের সাথে একান্ত বৈঠক করতে পারেন কিম।

কোভিড ১৮-এর পর থেকে এই প্রথমবার দেশের বাইরে গেলেন কিম। কোভিড হওয়ার পর উত্তর কোরিয়া থেকে কেউ বেরোতে পারেননি।

কিম ও পুতিনের বৈঠক ব্লাডিভস্তকে হতে পারে। পুতিন সোমবার সেখানে গেছেন। বুধবার পর্যন্ত সেখানে ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক চলবে ও পুতিনের সেখানে থাকার কথা।

বিশেষজ্ঞদের একাংশ ও মার্কিন কর্মকর্তারা মনে করেন, পুতিন এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা চাইতে পারেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, 'পুতিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুতিন সাহায্য ভিক্ষা করছেন।'

বিনিময়ে কিম কৃত্রিম উপগ্রহ, পরমাণু-চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, 'পুতিন ও কিম প্রয়োজনে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন।'

তিনি জানিয়েছেন, 'আমাদের প্রতিবেশীদের সাথে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই।'
সূত্র : ডয়চে ভেলে


tag ট্যাগ: #1111