calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সুইডেনের ন্যাটোতে যোগদানের সম্পর্ক নেই’ ‘তুরস্ককে এফ-১৬ দেয়ার সঙ্গে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সুইডেনের ন্যাটোতে যোগদানের সম্পর্ক নেই’ ‘তুরস্ককে এফ-১৬ দেয়ার সঙ্গে

তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সঙ্গে সুইডেনের ন্যাটোতে সদস্যপদ পাওয়ার বিষয়ে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কিছু কংগ্রেস সদস্য এই দুটি বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ১২:৪৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি না যে, দুটি ইস্যুর সঙ্গে কোনো লিঙ্ক করা উচিত।  

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির রিপোর্টারের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান মিলার। 

বাইডেন প্রশাসনের পূর্ববর্তী বিবৃতি পুনর্ব্যক্ত করে মিলার বলেন, ওয়াশিংটন তুর্কি সরকারকে স্পষ্ট করে বলেছে যে, এফ-১৬ বিক্রির জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন থাকবে।

ম্যাথিউ মিলার আরও বলেন, কংগ্রেসের এমন কিছু সদস্য আছেন যারা বিশ্বাস করেন যে, দুটি বিষয় ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কিন্তু আমরা বিশ্বাস করি না যে বিষয় দুটি সংযুক্ত। আমরা সরাসরি তুর্কি কর্মকর্তাদের কাছে এটি স্পষ্ট করে দিয়েছি।

সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে মার্কিন অবস্থান পুনর্ব্যক্ত করে এই মুখপাত্র বলেন, এটি যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদন করা উচিত। যুক্তরাষ্ট্র এটির জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সমর্থনের প্রশংসা করে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, আঙ্কারা ২০২১ সালের অক্টোবরে ওয়াশিংটনের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান এবং আধুনিকীকরণ কিটের জন্য অনুরোধ করেছিল। যা মার্কিন কংগ্রেসের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। 

৬ বিলিয়ন ডলারের চুক্তিতে ৪০টি জেট বিক্রির কথা রয়েছে। এ ছাড়া তুর্কি বিমান বাহিনীর ৭৯টি যুদ্ধবিমানের আধুনিকীকরণ কিট অন্তর্ভুক্ত রয়েছে।

tag ট্যাগ: #1111