calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / কর্নেল ও মেজর নিহত কাশ্মিরে ভারতীয় বাহিনীর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কর্নেল ও মেজর নিহত কাশ্মিরে ভারতীয় বাহিনীর

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের সাথে গুলিবিনিময়ের সময় তিন সেনাকর্মকর্তা নিহত হয়েছে। এদের মধ্যে একজন কর্নেল এবং একজন মেজর রয়েছেন। এছাড়াও জম্মু ও কাশ্মির পুলিশের এক ডেপুটি সুপারিন্টেডেন্টও নিহত হয়েছেন।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬১ বার পঠিত

জানা যায়, অনন্তনাগের গাদোলে এলাকায় মঙ্গলবার অভিযান শুরু হয়। তবে তা রাতে বন্ধ করা হয়। জানা গেছে, রাষ্ট্রীয় রাইফেলসের এক কমান্ডিং অফিসার ছিলেন অভিযানে। অভিযানে তিনি নিহত হন। এছাড়াও এক মেজর ও জম্মু ও কাশ্মিরের ডেপুটি সুপারিন্টেডেন্ট পর্যায়ের আরো দু'জন এই ঘটনায় নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, কমান্ডিং অফিসার মনপ্রীত সিং, মেজর আশিস ধনচক, জম্মু ও কাশ্মির পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট হিমায়ুন মুজামিল ভাট নিহত হয়েছেন। জানা গেছে, রাষ্ট্রীয় রাইফেলসের ১৯তম ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার ছিলেন মনপ্রীত। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া ওই অভিযান বুধবার সকাল থেকে ফের শুরু হয়। সেনাবাহিনীর অফিসাররা গোপন সূত্রে খবর পান যে স্থানীয় এক এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বন্দুকধারীরা। এদিকে, ওই সেনাবাহিনীর কর্নেল পদাধাকারী তার টিমকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। তখনই বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তে তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনি মৃত বলে ঘোষিত হন। একইভাবে বন্দুকধারীদের বুলেটে আহত হন সেনাবাহিনীর মেজর পদের অফিসার এবং জম্মু ও কাশ্মির পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট।

tag ট্যাগ: #1111