calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সরকার পেনশন স্কিম থেকে ঋণ নেবে : পরিকল্পনামন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সরকার পেনশন স্কিম থেকে ঋণ নেবে : পরিকল্পনামন্ত্রী

সরকার উন্নয়ন কাজের জন্য পেনশন স্কিম থেকে ঋণ নেবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৪ বার পঠিত

১৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর এফডিসিতে পেনশন স্কিম নিয়ে ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ শিরোনামে এক ছায়া সংসদ বিতর্কে তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন কাজে সরকার বৈদেশিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেয়ার আরো একটি উৎস যোগ হয়েছে। এতে বিদেশ থেকে ঋণ নেয়া কমে আসবে।

তিনি বলেন, পেনশন স্কিমে অংশ নিলে সামাজিক নিরাপত্তার সুবিধা বন্ধ হবে, এই শর্ত পুনর্বিবেচনা প্রয়োজন। 

মন্ত্রী বলেন, বিভিন্ন বড় প্রকল্পের কারণে বর্তমানে দেশে অনেক অর্থের প্রবাহ রয়েছে। এ কারণে দুর্নীতিও বাড়ছে। এদিকে নজর দেয়া প্রয়োজন বলে জানান তিনি।

ছায়া সংসদের আলোচনায় শ্রমজীবী মানুষের জন্য টানা ১০ বছর চাঁদা দেয়ার বিষয়টি শিথিল করার পক্ষে মত দেন বক্তারা। এছাড়া চাঁদা প্রদানকারী নিখোঁজ হলে নমিনির পেনশনের অর্থ বুঝে পাওয়ার মেয়াদ তিন বছর করাসহ ১০ দফা প্রস্তাব তুলে ধরেন তারা। দুর্নীতির কারণে পেনশন স্কিম যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টিও উঠে আসে বিতর্ক প্রতিযোগিতায়।

tag ট্যাগ: #111