calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নতুন রূপরেখা চীনের তাইওয়ানকে একীভূত করতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নতুন রূপরেখা চীনের তাইওয়ানকে একীভূত করতে

চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের আত্তীকরণ জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ সম্মিলিত একটি রূপরেখা প্রণয়ন করেছে বেইজিং। করোনা মহামারির কারণে স্বশাসিত দ্বীপটির সঙ্গে চীনাদের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা লাঘবের লক্ষ্যেই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ • রাত ০৯:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৮ বার পঠিত

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিল যৌথভাবে নতুন এ রূপরেখা প্রকাশ করেছে। একই সংস্কৃতি মনা চীনের ফুজিয়ান প্রদেশের সঙ্গে তাইওয়ানের আত্তীকরণ উন্নয়নে এ রূপরেখায় ২০টির বেশি মতামত রয়েছে।
এসবের মধ্যে রয়েছে তাইওয়ানের মানুষদের ফুজিয়ানে বসবাস, কাজকর্ম, পড়াশোনা ও ব্যবসা সহজতর করা। সেইসাথে ফুজিয়ান ভিত্তিক কোম্পানিগুলোকে তাইওয়ান থেকে কর্মী নিয়োগের বিষয়ে উৎসাহ দেওয়া।
কিনমেন ও মাতসুর সঙ্গে একীভূতকরণ বাড়াতে জিয়ামেন শহরের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই দুটি দ্বীপ চীনের মূল ভূখণ্ডের উপকূল ভাগ থেকে মাত্র কয়েক মাইল দূরে হলেও তাইওয়ান কর্তৃক শাসিত হয়।
মঙ্গলবারের নথিতে বলা হয়েছে, তাইওয়ান ইস্যু সমাধান এবং মাতৃভূমির সঙ্গে এর সম্পূর্ণ পুনর্মিলন বাস্তবায়ন চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কাজ। চীনা জাতির মহান পুনর্জাগরণ সম্পন্নকরণে এর প্রয়োজনীয়তা অনিবার্য।
কূটনৈতিকভাবে বেইজিংকেই স্বীকৃতি দিয়ে থাকে ওয়াশিংটন। তাইপের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে কূটনৈতিকভাবে স্বীকৃতি না দিলেও প্রকৃত অর্থে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের ভবিষ্যত কী হবে, সে বিষয়ে দ্বীপটির জনগণই সিদ্ধান্ত নেবে এমন মতাদর্শে সমর্থন দিয়ে আসছে মার্কিন প্রশাসন।

tag ট্যাগ: #111