calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলের সাথে সৌদি আরবের স্বাভাবিকরণ আলোচনা স্থগিত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলের সাথে সৌদি আরবের স্বাভাবিকরণ আলোচনা স্থগিত

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সকল আলোচনা স্থগিত করার সিদ্ধান্তের বিষয়টি বাইডেন প্রশাসননকে জানিয়েছে সৌদি আরব। সৌদি মালিকানাধীন ইলাফ পত্রিকায় রোববার ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৮:৫২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৪ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এই পদক্ষেপে ইসরাইল 'বিভ্রান্ত' হয়ে পড়েছে। কারণ ইসরাইল বিশ্বাস করে যে ফিলিস্তিন ইস্যুতে অগ্রগতির কোনো সম্পর্ক ছাড়াই সৌদিরা ইহুদি রাষ্ট্রটির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত।

ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন শুক্রবার বলেন, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে 'পরিবর্তনে গতি সৃষ্টিকারী' চুক্তির জন্য চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিন ইস্যুসহ কয়েকটি কারণে প্রক্রিয়াটি থমকে আছে।

ব্লিনকেন সম্ভাব্য চুক্তির ব্যাপারে সাংবাদিকদের বলেন, 'এমনটি আমরা এ নিয়ে কাজ করা সত্ত্বেও জটিলতা বিরাজ করছে।'

উল্লেখ্য, সৌদিরা সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সাথে তাদের সম্পৃক্ততা বাড়িয়েছে।

সূত্র : সিয়াসত

tag ট্যাগ: #111