calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে ইস্তাম্বুলের মেয়রকে ২ বছরের জেল,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে ইস্তাম্বুলের মেয়রকে ২ বছরের জেল,

তুরস্কের ইস্তাম্বুল নগরীর মেয়র ইকরাম ইমামোগ্লুকে দু'বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে তাকে 'রাজনৈতিকভাবে' নিষিদ্ধও করা হয়েছে। তুর্কি কর্মকর্তাদের অপমান করার অভিযোগে তুরস্কের একটি আদালত বুধবার তাকে এই শাস্তি দিয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ • সকাল ১১:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত


বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্য ইমামোগ্লুকে দুই বছর সাত মাস ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

এই শাস্তি বহাল থাকলে তিনি রাজনৈতিক কোনো পদে থাকতে পারবেন না, ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়াও হবে না এই জনপ্রিয় রাজনীতিবিদের।

এই রায়ের বিরুদ্ধে অবশ্য তিনি আপিল করতে পারবেন।
অবশ্য আপিলের ফলাফল যাই হোক না কেন, তিনি আগামী পাঁচ বছরের মধ্যে একই অপরাধ আর না করলে তিনি কারাগারে যাওয়া থেকে এড়াতে পারবেন। আর পক্ষে গেলে তিনি ইস্তাম্বুলের মেয়র পদে তার মেয়াদ শেষ করতে পারবেন।

রায়ের পর ইমামোগ্লু এক বক্তৃতায় বলেন, 'আমরা বিচার বিভাগকে সত্যিকার অর্থে স্বাধীন দেখছি না। আবারো দেখা গেল যে রাজনীতিই নিয়ন্ত্রণ করছে বিচার বিভাগকে।'

তার ২০১৯ সালের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই সাজা দেয়া হয়। ওই বছরের ৩১ মার্চ মেয়র নির্বাচনে জয়ের পর তিনি ওই বক্তব্য রেখেছিলেন।
ক্ষমতাসীন জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) অনিয়মের অভিযোগ করলে ফলাফল বাতিল করা হয়। তবে পরে অনুষ্ঠিত নির্বাচনে দেখা যায়, আগে যারা তাকে ভোট দেয়নি, এবার তারাও তাকে ভোট দিয়েছে।

তিনি বলেছিলেন, 'যারা ৩১ মার্চের নির্বাচন বাতিল করেছে, তারা মূর্খ।'

আঙ্কারার মেয়র (তিনি সিএইচপির সদস্য) মনসুর ইয়াভাস বলেন, 'এই রায় বিচার ও আইনের সাথে সম্পর্কহীন।'

ইমামোগ্লু ও ইয়াভাসকে আগামী বছরের নির্বাচনে প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট আই

tag ট্যাগ: #111