calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পুরোদমে চালু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পুরোদমে চালু

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে চালু হয়েছে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১০:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৮ বার পঠিত

গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় সংস্থাটি। ফলে ব্যাংক-বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭১টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়।

এছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেবাগ্রহীতা ভোগান্তিতে পড়লে ইসির পক্ষ থেকে জানানো হয় বুধবার দুপুর ২টায় সার্ভার চালু করা হবে।

তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত সার্ভার পুরোপুরি চালু হয়নি। কেবল মাত্র ইসির সঙ্গে চুক্তিভুক্ত ১৭১টি পার্টনার সার্ভিসদের সংযোগগুলো সচল করা হয়।

এ ব্যাপারে ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফুল হোসেন বলেন, পার্টনার সার্ভিসদের সংযোগ চালু হয়েছে। রাতেও রক্ষাণাবেক্ষণের কাজ চলবে। আশাকরি, বৃহস্পতিবার পুরোপুরি চালু হবে।

উল্লেখ্য, এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটারের তথ্য রয়েছে। এছাড়া রয়েছে ১০ লাখ রোহিঙ্গার তথ্য। এসব তথ্য থেকেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সেবাগ্রহীতাদের পরিচিতি নিশ্চিত করে নেয়।