calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পোস্ট ট্রাম্পপুত্রের! 'আমার বাবা ডোনাল্ড ট্রাম্প আর নেই!'
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পোস্ট ট্রাম্পপুত্রের! 'আমার বাবা ডোনাল্ড ট্রাম্প আর নেই!'

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন? স্বয়ং ট্রাম্পপুত্রের এক্স (পূর্বতন ট্যুইটার) অ্যাকাউন্ট থেকে এরকমই একটা লাইন পোস্ট করা হয়েছে। সারা পৃথিবী জানল না, ট্রাম্প সহসা মারা গেলেন! না, মুহূর্তে জানা গেল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১০:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্ট থেকে শুধু যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃ্ত্যুসংবাদই প্রচারিত হয়েছে তাই নয়, উত্তর কোরিয়া থেকে জেফ্রি এপস্টেইন- ভুল খবর প্রচারিত হয়েছে এই প্রসঙ্গেও।

যা যা পোস্ট হয়েছে ট্রাম্পের ছেলের অ্যাকাউন্ট থেকে, তার কিছু নমুনা :

'নর্থ কোরিয়া ইজ অ্যাবাউট টু গেট স্মোকড'

'আই অ্যাম স্যাড টু অ্যানাউন্স, মাই ফাদার ডোনাল্ড ট্রাম্প হ্যাজ পাসড অ্যাওয়ে। আই উইল বি রানিং ফর প্রেসিডেন্ট ইন ২০২৪'

'দিস জাস্ট ইন: নর্থ কোরিয়া ইজ অ্যাবাউট টু গেট স্মোকড'

'সাম ইন্টারেস্টিং মেসেজেস উইথ জেফ্রি এপস্টেইন..'

যে পেইজ থেকে পোস্টগুলো করা হয়েছে, সেগুলোতে ফলোয়ার আছে এক কোটি। তবে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পোস্টগুলো ডিলিট করা হয়।

ট্রাম্প অর্গ্যানাইজেশন জানিয়েছে, অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।

সূত্র : বিবিসি, জি নিউজ

tag ট্যাগ: #111