রাশিয়া ও আজারবাইজানের পর্যবেক্ষকরা এ ঘটনার তদন্ত শুরু করেছেন বলেও মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
মঙ্গলবার আজারবাইজানের সেনাবাহিনী নাগরনো-কারাবাখ অঞ্চলে ‘স্থানীয় ধরনের সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান’ শুরু করলে ওই অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দেয়। আর্মেনিয়া নাগর্নো-কারাবাখে সেনা সমাবেশ ঘটিয়েছে বলেও অভিযোগ করেছে বাকু।