calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / বিএনপির সমাবেশ আজ ঢাকার দুই প্রবেশমুখে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বিএনপির সমাবেশ আজ ঢাকার দুই প্রবেশমুখে

সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ। এটি বিএনপির লাগাতার কর্মসূচির তৃতীয় দিন।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ১২:০৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৪ বার পঠিত

শুক্রবার (২২ সেপ্টেম্বর) 'ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ' বিএনপি সমাবেশ ছাড়াও একই দিনে বাদ জুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি বেলা ৩টায় আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন ময়দান সমাবেশ করবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বেলা ৩টা যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সমাবেশ করবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

এছাড়াও যুগপৎভাবে সমাবেশ করবে 

১২ দলীয় জোট : বিকেল ৪টা বিজয় নগর পানির ট্যাংক সংলগ্ন।

জাতীয়তাবাদী সমমনা জোট : বেলা ৩টা পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্স সামনে।

এলডিপি : বেলা ৩টা কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে। 

গণ অধিকার পরিষদ : বেলা ৩টা উত্তর বাড্ডা ওভার ব্রিজ সংলগ্ন সমাবেশ শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা।

গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান) : বিকেল ৪টা জাতীয় প্রেসক্লাব সামনে।

উল্লেখ্য, গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, পিপলস পার্টি, এনডিএম, গণতান্ত্রিক বাম ঐক্য ও লেবার পার্টি'র আজ কোনো কর্মসূচি পালন করছে না।

tag ট্যাগ: #111