রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আরো অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ কিয়েভকে বিপুল অস্ত্র দিচ্ছে, এছাড়া সামরিক উপগ্রহ এবং গোয়েন্দা বিমানও তারা ব্যবহার করছে।
তিনি বলেন, পাশ্চাত্য 'মিথ্যার সাম্রাজ্য' সৃষ্টি করেছে, তারা যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন আদায় করার জন্য গ্লোবাল সাউথের ওপর প্রভাব বিস্তার করার জন্য নব্য-উপনিবেশিক মানসিকতা গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ১০ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি একইসাথে কৃষ্ণ সাগরীয় শস্য উদ্যোগ আবার চালু করার জাতিসঙ্ঘ প্রস্তাবও খারিজ করে দেন।
তিনি বলেন, 'এমনটা সম্ভব নয়। এমন প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়। এটা বাস্তবসম্মতও নয়। সবাই তা বোঝে। কিন্তু একইসাথে তারা বলছে যে এটাই হবে আলোচনার একমাত্র ভিত্তি।'
সূত্র : সিএনএন ও আল জাজিরা