calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বিশ্বের সব দেশকে পেছনে ফেলল আফগান মুদ্রা তালেবান শাসিত আফগানিস্তানে নতুন রেকর্ড,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বিশ্বের সব দেশকে পেছনে ফেলল আফগান মুদ্রা তালেবান শাসিত আফগানিস্তানে নতুন রেকর্ড,

তালেবান নতুন করে কাবুলের শাসনভার গ্রহণের পর থেকেই আফগানিস্তান আলোচনার কেন্দ্রবিন্দু। এমন পরিস্থিতিতে সামনে এলো এক বিস্ময়কর তথ্য।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১৮ বার পঠিত

ব্লুমবার্গের এক রিপোর্টের দাবি, আফগানিস্তানের মুদ্রা আফগানিই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে সারা পৃথিবীর সমস্ত মুদ্রাকে পেছনে ফেলে দিয়েছে।

রিপোর্টে দেখা যাচ্ছে, আফগানির মূল্য বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। আর এর পেছনে রয়েছে তালেবানের সূক্ষ্ম কৌশল। দেশটির খোলা বাজারে মার্কিন ডলার কিংবা পাকিস্তানি টাকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এখানেই শেষ নয়। অনলাইন লেনদেনেও চাপানো হয়েছে নিষেধাজ্ঞা। উদ্দেশ্য একটাই। আফগানির ব্যবহার বাড়ানো। আর এর ফলেই এই ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) এমন রেকর্ড গড়ল আফগানি।

এমন রেকর্ড গড়ে আফগানিস্তান বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছে। কারণ, গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে আফগানির মূল্য। সারা পৃথিবীর হিসেবে সব মিলিয়ে কাবুলিওয়ালার দেশের মুদ্রা এখন তিন নম্বরে। কলম্বিয়া ও শ্রীলঙ্কার মুদ্রার পরেই।

tag ট্যাগ: #111