calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইল ও সৌদি আরব চুক্তির রূপরেখা নিয়ে এগুচ্ছে : যুক্তরাষ্ট্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইল ও সৌদি আরব চুক্তির রূপরেখা নিয়ে এগুচ্ছে : যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সৌদি আরব ও ইসরাইল ঐতিহাসিক চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে। হোয়াইট হাউস শুক্রবার এ কথা জানিয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪৪ বার পঠিত

কয়েক দশকের শত্রুতামূলক সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যে চুক্তি প্রণয়নে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘সব পক্ষই তৎপর রয়েছে। আমি মনে করি, একটি মৌলিক কাঠামো তৈরিতে আমরা সক্ষম হব।’

তিনি আরো বলেন, কিন্তু যেকোনো জটিল ব্যবস্থার মতো, অবশ্যম্ভাবীভাবে যা হবে, এতে প্রত্যেককে কিছু না কিছু করতে হবে। প্রত্যেককে কিছু বিষয়ে আপসও করতে হবে।

যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর পর তার মধ্যপ্রাচ্যের মিত্র ইসরাইল ও সৌদি আরবকে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি উভয় দেশের আরো কাছাকাছি হওয়ার কথা বলেছেন। একই কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এদিকে সৌদি আরব ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে চুক্তিসহ নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে।

তবে ফিলিস্তিন সতর্ক করে বলেছে, ‘দুই রাষ্ট্র’-নীতির সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আসবে না।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের বছর ইহুদি রাষ্ট্র ইসরাইলকে সৌদি আরবের স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক বিজয় অর্জন করতে চান বলে বিশ্লেষকেরা মনে করছেন।
সূত্র : বাসস

tag ট্যাগ: #111