গত বছর কয়েক দফা ‘কথিত’ গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করে রাশিয়া। ওই অঞ্চলের সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে এবং ভয়প্রীতি প্রদর্শন করে ভোট দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছিল। গণভোটের পর ওই চার অঞ্চলের প্রক্সি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তবে অধিগ্রহণ করলেও চারটি অঞ্চলের একটিতেও রাশিয়া পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারেনি। ওই অঞ্চলগুলোতে প্রায়ই ইউক্রেনের চোরাগোপ্তার হামলার মুখে পড়েন রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তারা।
এ ছাড়া ইউক্রেনীয় বাহিনী দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে, সেখানে রুশ বাহিনীর অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
অধিগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি দাবি করেছেন, এই অঞ্চলের মানুষ রাশিয়ার সঙ্গেই থাকতে চান।
সূত্র: এএফপি