calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / আন্দ্রেই ত্রোশেভ ওয়াগনারের নতুন প্রধান হলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আন্দ্রেই ত্রোশেভ ওয়াগনারের নতুন প্রধান হলেন

বিমান দুর্ঘটনায় ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর রাশিয়ার ভাড়াটে সৈন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান হিসেবে প্রিগোজিনের ঘনিষ্ঠ সহযোগী আন্দ্রেই ত্রোশেভকে নিযুক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১ অক্টোবর ২০২৩ • সকাল ১০:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৫ বার পঠিত

রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছিলেন ওয়াগনারের সদস্যরা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন প্রিগোজিন। যার জেরে তিনি গত জুন মাসের শেষ দিকে বিদ্রোহ করেছিলেন। ইউক্রেন সীমান্ত থেকে মস্কো অভিমুখে ভাগনার সৈন্যসহ যাত্রা করেছিলেন প্রিগোজিন। পরে অবশ্য বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন। এমনকি প্রিগোজিনসহ ওয়াগনারের বেশ কয়েকজন কমান্ডারের সাথে ক্রেমলিনে বৈঠক করেছিলেন পুতিন। এই বৈঠকে তিনি ওয়াগনারের নতুন প্রধান হিসেবে ত্রোশেভের নাম প্রস্তাব করেছিলেন। তবে এই প্রস্তাবের সাথে একমত ছিলেন না প্রিগোজিন।

গত ২৩ আগস্ট বিমান দুর্ঘটনায় মারা যান প্রিগোজিন। এরপর ত্রোশেভকেই নতুন ওয়াগনার প্রধান করা হল। উল্লেখ্য, ত্রোশেভ রুশ সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তিনি সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা। আফগানিস্তান, চেচনিয়া ও সিরিয়ায় রুশ সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন তিনি।
সূত্র : আজকাল

tag ট্যাগ: #111