রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, আমরাই বিজয়ী হবো এবং আরো নতুন নতুন অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হবে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছিল। এরপর ওই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল দখল করে নেয় রুশ সেনাবাহিনী।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অঞ্চলগুলোতে একযোগে গণভোট অনুষ্ঠিত হয় এবং তাতে এসব অঞ্চলের জনগণ রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে বলে মস্কো দাবি করে। তখন থেকে ওই চার অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেন গত প্রায় চার মাস ধরে পাল্টা হামলা চালিয়ে এসব অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
সূত্র : পার্সটুডে