calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ৪৪ দশমিক ৫ শতাংশ সময় সংসদে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর প্রশংসায় ব্যয় : রিপোর্ট
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

৪৪ দশমিক ৫ শতাংশ সময় সংসদে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর প্রশংসায় ব্যয় : রিপোর্ট

জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর প্রশংসা করতে ১৯ দশমিক ৮ শতাংশ সময় ব্যয় করেছে। এছাড়া প্রেসিডেন্টের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় সময় ব্যয় হয়েছে ২৫ শতাংশ আর আইন প্রণয়নে সময় ব্যয় করা হয়েছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৮ বার পঠিত

এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন অর্জন এবং প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসায় ব্যয়িত হয় ১১.৯ শতাংশ সময় এবং সরকার ও অন্য দলের সমালোচনায় ব্যয়িত হয় ১১.৬ শতাংশ সময়। অন্যদিকে অন্যান্য বিরোধী দলের সদস্যরা মোট ব্যয়িত সময়ের মধ্যে সর্বোচ্চ সময় ব্যয় করেছে সরকারের সমালোচনায় (৫৮.৬%)। এছাড়া বিভিন্ন দাবি দাওয়া ও প্রস্তাবনায় ব্যয় হয় ২৫.৩ শতাংশ সময়।

এদিকে প্রেসিডেন্টের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় মোট ব্যয়িত সময় ১৮৬ ঘণ্টা ২৬ মিনিট যা সংসদ কার্যক্রমের মোট ব্যয়িত সময়ের ২৫.০%। এর মধ্যে সরকারি দলের সদস্যদের ব্যয়িত সময় মোট ১৫৬ ঘণ্টা ২৮ মিনিট (৮৬.২%), প্রধান বিরোধী দলের ব্যয়িত সময় ২০ ঘন্টা ১৮ মিনিট (১১.২%) এবং অন্যান্য বিরোধী দলের ব্যয়িত সময় ৪ ঘন্টা ৪৮ মিনিট (২.৬%)।

প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রণয়ন কার্যক্রমে মোট ১২৪ ঘণ্টা ১৮ মিনিট সময় ব্যয় হয় যা সংসদ কার্যক্রমের ব্যয়িত সময়ের প্রায় ১৬.৭ শতাংশ। এখানে উল্লেখ্য, ২০১৯-২০-এ যুক্তরাজ্যে এই হার ছিল প্রায় ৪৯.৩ শতাংশ এবং ২০১৮-১৯-এ ভারতের ১৭তম লোকসভায় এই হার ছিল ৪৫.০ শতাংশ। বাজেট সম্পর্কিত ১২টি বিল ব্যতীত মোট উত্থাপিত বিলের সংখ্যা ১০৮ টি (সরকারি বিল ১০৭টি এবং বেসরকারি বিল ১টি) এবং পাসকৃত বিলের সংখ্যা ১৬ টি (নতুন বিল ৬৮, সংশোধনী বিল ২৬টি এবং রহিতকরণ বিল ২টি)।

সংসদে একটি বিল পাস করতে গড়ে সময় লেগেছে প্রায় ৭০ মিনিট, যেখানে সর্বনিম্ন সময় ছিল প্রায় ২৮ মিনিট এবং সর্বোচ্চ সময় ছিল প্রায় ৩ ঘন্টা ২৫ মিনিট। সর্বনিম্ন সময়ে পাসকৃত বিলটি ছিল “ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২০” সর্বোচ্চ সময়ে পাসকৃত বিলটি ছিল "প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ , আইন প্রণয়নের আলোচনায় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘাটতি লক্ষ্যণীয় ছিল। বিলের ওপর নোটিশ দিয়ে মাত্র ২৫ জন (৭%) সদস্য আলোচনায় অংশগ্রহণ করে। মোট নোটিশের ৯৫ শতাংশই উপস্থাপিত হয় প্রধান ও অন্যান্য বিরোধী দলের ১১ জন সদস্যের পক্ষ হতে।

tag ট্যাগ: #111