calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ৫১ বছরে সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত : মোশাররফ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ৫১ বছরে সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধা ও শহীদদের স্বপ্ন ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দুর্ভাগ্য আজকে ৫১ বছরে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ • দুপুর ০২:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৯ বার পঠিত

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, আজ আমাদের স্বাধীনতার ৫১ বছর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের স্বাধীনতার যে চেতনা ছিল। মুক্তিযোদ্ধা ও শহীদদের যে স্বপ্ন ছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দেশে অর্থনৈতিক সামাজিক সাম্য ও মানবিক মর্যাদা মানবিক অধিকার এবং এ দেশের মানুষের মধ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। সেই স্বপ্নে এই মুক্তিযুদ্ধ হয়েছিল। দুর্ভাগ্য আমাদের আজকে একান্ন বছরে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নয়, অর্থনৈতিক লুটপাট, চাঁদাবাজি, দেশ থেকে বিদেশে অর্থ পাচার হচ্ছে। তার জন্য অর্থনীতি ধ্বংস প্রায়।’

বিএনপির এই নেতা বলেন, আমরা ১০ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দিয়েছি। ১০ দফার পক্ষে এদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি।

তিনি আরো বলেন, যুগপৎ আন্দোলনের কথা আমরা ঘোষণা করেছি। যুগপৎ আন্দোলনে কে আসবে? কে আসবে না- এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। যারা এই সরকারের বিদায় চায়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। এই ইস্যুতে আন্দোলন করলে আমরা তো নিষেধ করতে পারি না।

বক্তব্যের আগে বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদ বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

tag ট্যাগ: #111