তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই কমিটির রেজাল্টের উপর ভিত্তি করে অপরাধী হলে ব্যবস্থা নেয়া হবে।
রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক প্রসঙ্গে তিনি বলেন, তার যে ডিপার্টমেন্ট আছে সেটিও সরকারি বিধি-বিধান মোতাবেক ব্যবস্থা নেবে। আমি মনে করি জড়িত দু’জন সরকারি ডিপার্টমেন্টের ও দু’জনই ক্যাডার কর্মকর্তা। দু’জনেরই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের রয়েছে। যার যা দায়িত্ব সে সেই পালন করবে বলে আমি মনে করি।
মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, ভিসা নীতির দায় ব্যক্তির, বাহিনীর নয়। মার্কিন ভিসা নীতি নিয়ে ডিএমপি চিন্তা করে না, এটি ব্যক্তিকেন্দ্রিক সংগঠনের বিষয় নয়।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।