calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ব্লিঙ্কেন জানালেন হামাসের হামলায় কতজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ব্লিঙ্কেন জানালেন হামাসের হামলায় কতজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন,

দখলদার ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে নিহতের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর ২০২৩ • রাত ১০:১৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

ইসরাইলে হামাসের হামলার বিষয়ে রোববার সিএনএনের সঙ্গে আলাপকালে ব্লিঙ্কেন এ তথ্য জানান।

তিনি বলেন, ইসরাইলে বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহতের তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা এর সত্যতা যাচাই করে দেখছেন।

ব্লিঙ্কেন আরও বলেন, ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সামরিক সহায়তার ঘোষণা আসছে। তবে আমাদের প্রথম ফোকাস হলো, এই মুহূর্তে ইসরাইলের যে ধরনের সহায়তা প্রয়োজন তা নিশ্চিত করা।

শনিবার হামাসের চালানো নজিরবিহীন হামলার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক ইসরাইলি নিহত হয়েছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি। 

গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস। এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। 

রকেট হামলার পর ইসরাইলের পাল্টা বিমান হামলা চালায়। এতে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

tag ট্যাগ: #111