calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তীব্রতা বেড়েছে হিজবুল্লাহ যুক্ত হওয়ায় ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তীব্রতা বেড়েছে হিজবুল্লাহ যুক্ত হওয়ায় ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যোগ দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র দল হিজবুল্লাহ। এতে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর ২০২৩ • রাত ১০:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

হামাস-হিজবুল্লার এ আক্রমণে এখন পর্যন্ত ৬০০ ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নিহত ৪৪ জন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এ যুদ্ধে অংশ নিয়েছি। এ সময় আমরা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল কর্তৃক দখলকৃত শিবা ফার্মে আক্রমণ করি। সেখানে তিনটি পোস্টে গাইডেড রকেট ও গোলা বর্ষণ করেছি।’

রোববার ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তাদের একটি ড্রোন শিবা ফার্মের হার ডভ এলাকায় হিজবুল্লাহর একটি পোস্টে আঘাত হেনেছে। সেখান থেকেই ইসরায়েলি ভূখণ্ডে গুলি চালানো হয়েছিল হিজবুল্লাহ।

ইসরাইলি বাহিনী আরো বলেছে, ‘তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তারা ইসরাইলের নাগরিকদের নিরাপত্তা রক্ষা করতে থাকবে।’

উল্লেখ্য, তেল আবিব ১৯৬৭ সাল থেকে শিবা ফার্মের ৩৯ বর্গ-কিমি জমি দখলে রেখেছে। সিরিয়া ও লেবানন উভয়ই দাবি করে যে শিবা ফার্মগুলি তাদের। তবে এ ঘটনায় লেবানন সরকারের কোনো বিবৃতি পাওয়া যায়নি।

সূত্র : আলজাজিরা

tag ট্যাগ: #111