calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠাল ইসরাইলকে সহযোগিতায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠাল ইসরাইলকে সহযোগিতায়

ইসরাইলকে সহযোগিতায় সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে, হামাসের সর্বশেষ হামলা সৌদি আরব ও ইসরাইলের সম্পর্কের মধ্যে চিড় ধরাতে পারে। খবর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর ২০২৩ • সকাল ০৯:৫৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৬ বার পঠিত

এরই পরিপ্রেক্ষিতে রোববার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের তিনজন নাগরিক নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সিএনএনকে জানিয়েছেন, কতজন আমেরিকানকে হত্যা ও অপহরণ করা হয়েছে তা লিপিবদ্ধ করছে ওয়াশিংটন। এ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য যাচাই-বাছাইয়ের চেষ্টা করছি।

তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে বলা হয়েছে— কয়েকজন আমেরিকান হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তবে আমরা এ তথ্য যাচাই করছি।

তিনি আরও বলেন, ইসরাইলকে সহযোগিতা করার জন্য যুদ্ধাস্ত্র প্রদান করা হবে। এ ছাড়া রোববার থেকে নিরাপত্তা সহযোগিতা দেওয়া হবে। পেন্টাগন ওই অঞ্চলে যুদ্ধ বিমান পাঠাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় বাইডেন ইসরাইলকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ইসরাইলের প্রেসিডেন্ট ইসহাক হারজগের সঙ্গে কথা বলেছেন।

 

tag ট্যাগ: #111