calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ৯০০ ইসরাইলি, ৭০৪ ফিলিস্তিনি নিহত হামাস-ইসরাইল লড়াই :
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

৯০০ ইসরাইলি, ৭০৪ ফিলিস্তিনি নিহত হামাস-ইসরাইল লড়াই :

শনিবার শুরু হওয়া গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এবং ইসরাইলের মধ্যকার যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৯০০ ইসরাইলি নিহত হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ • সকাল ০৯:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৪ বার পঠিত

আর ফিলিস্তিনি নিহত হয়েছে অন্তত ৭০৪ জন। এদের মধ্যে ৯১টি শিশু রয়েছে। এছাড়া ৩,৭২৬ জন আহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সূত্র জানিয়েছে, বিরিতে হামাস যোদ্ধাদের সাথে ইসরাইলি বাহিনীর যুদ্ধের পর শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে।

ইসরাইলে নিহতদের মধ্যে বিদেশী নাগরিকও রয়েছে।

এদিকে শনিবার থেকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরাইলি হামলায় অন্তত ৭০৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গাজায় নিহত হয়েছে ৬৮৭ জন। এদের মধ্যে ১৪০ জন শিশু, ১০৫ জন নারী। এছাড়া আহত হয়েছে প্রায় ৩,৮০০ জন।

অন্যদিকে পশ্চিম তীরে নিহত হয়েছে ১৭ জন। এদের মধ্যে রামাল্লায় দুজন, জেরুসালেমে চারজন, জেরিকোতে দুজন, কালকিলিয়ায় একজন, হেবরনে ছয়জন, নাবলুসে দুজন রয়েছে।


হামাস এবং গাজাভিত্তিক আরেক সংগঠন ইসলামিক জিহাদ প্রায় ১৩০ ব্যক্তিকে ইসরাইল থেকে ধরে আনার দাবি করেছে। তারা দাবি করছে, এরা পণবন্দী নয়, বরং যুদ্ধবন্দী। এদের মধ্যে সৈন্য, বেসমারিক নারী, পুরুষ ও প্রবীণ ব্যক্তি রয়েছে।

এদিকে ইসরাইল অব্যাহতভাবে গাজায় বোমা ও গোলাবর্ষণ করে যাচ্ছে। তারা ইতোমধ্যেই গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে। গাজায় কোনো ধরনের খাবার, বিদ্যুৎ, পানি সরবরাহ না করার কথা ঘোষণা দিয়েছে।
সূত্র : আল জাজিরা, বিবিসি এবং অন্যান্য

tag ট্যাগ: #111