calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়া হামাসকে সহায়তা করছে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়া হামাসকে সহায়তা করছে !

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সহায়তা করছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ফ্রান্স ২ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে জেলেনস্কি বলেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর ২০২৩ • সকাল ১১:৪৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৬ বার পঠিত

এদিকে গাজা উপত্যকায় ইসরাইল বৃষ্টির মতো বোমা ফেলছে। দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সেখানে অবরুদ্ধ লোকজন।

ইসরাইলের আক্রমণের ভয়াবহতা তুলে ধরে গাজা থেকে মারাম হুমাইদ কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরায় লিখেছেন :

গাজায় অব্যাহত বোমা হামলায় তৃতীয় দিন সোমবার রাতে আমরা আমাদের বাবা-মায়ের বাড়িতে গভীর রাত পর্যন্ত জেগেছিলাম। আমি, আমার ছোট্ট ছেলে, ভাই-বোন, ভাতিজা-ভাতিজারা এবং আমার মা-বাবা অন্ধকার ঘরে একত্রিত হয়ে ছিলাম। আর শুনতেছিলাম আমাদের শহরে অব্যাহতভাবে বোমা মারা হচ্ছে। মারা যাচ্ছিল আমাদের মানুষজন।

একসময় ক্লান্ত হয়ে বিছানায় গেলেও, কোনো নীরবতা ছিল না।

আমরা আমাদের বড় বাচ্চাদের এটা বোঝাতে চাইছিলাম যে এগুলো আতশবাজি। কিন্তু ওরা তা বিশ্বাস করেনি।

এক ঘণ্টারও কম ঘুমাতে পেরেছিলাম। এরই মধ্যে ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙে যায়।

আমি আমার বাচ্চাকে মুহূর্তে কোলে তুলে নিলাম। আমরা সবাই মিলে দৌড়াতে থাকলাম।

মুহূর্তেই আকাশ ময়লায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, গানপাউডার দ্বারা। পরিস্থিতি খুবই জটিল হয়ে যায়।

আমরা শুনতে পেলাম আমাদের প্রতিবেশীরা চিৎকার করছে আর কাঁদছে। তবে আমরা বুঝতে পারিনি তারা কী বলছে।

আমরা কিছু দেখতেও পাচ্ছিলাম না। ধ্বংসাবশেষের ময়লা-আবর্জনায় আমাদের চোখ ভরে যায়। পরিস্থিতি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে অনেক বেশি ভয়াবহ ছিল।

রাস্তায় বের হয়ে আমরা দৌড়াতে থাকা আমাদের প্রতিবেশীদের অনুসরণ করছিলাম। এরই মাঝে আমার মা-বাবার বাড়ির একটি বাড়ি পরের চারতলা বাড়িতে আক্রমণ চালানো হলো।

এরকম অনেক পরিস্থিতির মুখোমুখি আমরা। বোমার শব্দ চলতে থাকল সারা রাত জুড়ে। যেন বোমার বৃষ্টি।

এদিকে, গাজা থেকে মোহাম্মদ আর মহাইশ জানিয়েছেন, গাজার জনগণ চান বিশ্ব স্বীকৃতি দিক যে তাদের সংগ্রাম রাজনীতি বা পক্ষ নিয়ে নয়; এটা তাদের জীবন বাঁচানোর বিষয়ে।

তারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত পদক্ষেপ নেয়া হয়, যাতে মৃত্যু ও সন্ত্রাস থেকে পালিয়ে আসা লোকেরা তাদের প্রয়োজনীয় সহায়তা পায়, তা নিশ্চিত করতে। নিষ্পাপ জীবনগুলো ভারসাম্যের মধ্যে ঝুলছে, এবং সময় ফুরিয়ে যাচ্ছে।

সূত্র : আল জাজিরা, বিবিসি এবং অন্যান্য

tag ট্যাগ: #111