ইসরায়েল ইস্যুতে রিপাবলিকান দলে বিভক্তিও স্পষ্ট হয়ে উঠেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দলীয় নেতাদের সমালোচনা করে বলেন, আমি বিশ্বাস করি, ডোনাল্ড ট্রাম্প, বিবেক রামাস্বামী ও রন ডিসান্টিসের মতো তুষ্টির কণ্ঠস্বর রিপাবলিকান পার্টির ঐতিহ্যের বিপরীতে চলে গেছে। সম্প্রতি মার্কিন সিনেটেও ব্যাপক দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবং তাঁর পদ হারানো এ বিভক্তির সর্বশেষ উদাহরণ। স্পিকার না থাকা সিনেটকেও স্থবিরতার মুখে ফেলেছে। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল গত রোববার বলেন, আমি বিশ্বের সব হুমকির দিকে তাকিয়ে আছি। যখন আমরা নিজেরা বিভক্ত, অকার্যকর এবং আমাদের হাউসের স্পিকারও নেই, তখন আমরা আমাদের প্রতিপক্ষদের কী বার্তা দিচ্ছি?
হতবাক বিশ্ব মার্কিন রাজনীতিতে ধাক্কা
হামাসের নজিরবিহীন ও ভয়াবহ হামলায় ইসরায়েলসহ হতবাক বিশ্ব। পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে সোচ্চার বিশ্বনেতারা। হামাসের সঙ্গে ইসরায়েলের এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ধাক্কা দিয়েছে। নতুন সংকটটি মার্কিন প্রেসিডেন্ট...