calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরানি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের বিরল ফোনালাপ গাজা ইস্যুতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের বিরল ফোনালাপ গাজা ইস্যুতে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার টেলিফোনে চলমান ইসরাইল ও গাজার মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে। দুই বছর আগে চীনের মধ্যস্থতায় দুই দেশের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ • দুপুর ১২:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

অপরদিকে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, সৌদি যুবরাজ নিশ্চিত করেছেন যে, ‘বর্তমান উত্তেজনা নিরসন করতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সব পক্ষের সঙ্গে সব রকমের যোগাযোগ করছে সৌদি আরব’।

গত শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। এখন পর্যন্ত হামাসের অভিযানে ১২০০ জনেরও বেশি ইসরাইলি নিহত হয়েছে। অপরদিকে গাজায় ইসরাইলি বিমান হামলায় প্রায় ১১০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েক শ নারী ও শিশু রয়েছে। ইসরাইলের নির্বিচার বিমান হামলায় ধ্বসংস্তূপে পরিণত হয়েছে হামাস-শাসিত অবরুদ্ধ গাজা।

tag ট্যাগ: #111