calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলি বিমান হামলা, নিহত ৭০ গাজা থেকে নিরাপদ স্থানে পালানোর সময়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলি বিমান হামলা, নিহত ৭০ গাজা থেকে নিরাপদ স্থানে পালানোর সময়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছেন। গাজা নিয়ন্ত্রণকারী হামাস এ তথ্য জানিয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ • সকাল ১১:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১০ বার পঠিত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কর্মকর্তারা বলেছেন, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ইসরাইলের হামলার ভয়ে তারা সবাই উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় যাচ্ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরাইলি বাহিনী।

এর আগে গতকাল শুক্রবার ফিলিস্তিনের উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালানোর আল্টিমেটাম দেয় ইসরাইল। তার আগে গাজা উপত্যকায় বড় ধরনের অভিযান চালানার ঘোষণা দিয়েছে তেল আবিব।

তবে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলছে, এটা অবাস্তব একটি আদেশ। জাতিসংঘ আরও জানিয়েছে, ইসরাইলের আদেশের পর কয়েক হাজার লোক গাজা সিটি ছেড়েছেন।

ফিলিস্তিনের সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের হামলায় দেশটিতে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।

এর জবাবে ওই দিন থেকেই পালটা বিমান হামলা শুরু করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাড়ে ৬ হাজার।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় সাড়ে চার লাখ।

tag ট্যাগ: #111