calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ঢাবি’র ২৯তম ভিসি মাকসুদ কামাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢাবি’র ২৯তম ভিসি মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে দায়িত্বরত ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ • বিকাল ০৩:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২০ বার পঠিত

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে রোববার দুপুরে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক মাকসুদ কামাল বর্তমান ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক মো: আখতারুজ্জামানের মেয়াদ আগামী মাসের শুরুতে শেষ হচ্ছে। এরপরই আগামী নভেম্বর মাসের ৪ তারিখ থেকে প্রজ্ঞাপন কার্যকর হবে বলেও জানানো হয়। সেদিনই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

নতুন ভিসি হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ২০২০ সালের জুন মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। অধ্যাপক মাকসুদ কামাল গত বছরের এপ্রিল থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ২০০০ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগ দেন। একই বিভাগে ২০১০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তার পদে প্রায় ছয় বছর কাজ করেন। মাকসুদ কামাল ভূমিকম্প ও সুনামি এবং নগর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।

অধ্যাপক মাকসুদ কামাল ১৯৮২ সালে এসএসসি ও ১৯৮৪ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৪ সালে তিনি জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (টিটিটি) থেকে ভূমিকম্পবিষয়ক প্রকৌশলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দেশী-বিদেশী জার্নালে তার ৬৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এ ছাড়াও মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার মেয়াদে সভাপতি ও তিন মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিন মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি লক্ষ্মীপুরে। তার অগ্রজ মরহুম এ কে এম শাহজাহান কামাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

tag ট্যাগ: #111