calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদে

গাজা ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত বন্ধে রাশিয়ার আনীত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়ার আনা এ প্রস্তাবে ভোট দেয় চার দেশ। তবে যুক্তরাষ্ট্রসহ চার দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। এ ছাড়া ছয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ • বিকাল ০৪:৩৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬০ বার পঠিত

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গাজা উপত্যকায় ইসরাইলের হামলা বন্ধে প্রস্তাব উত্থাপন করে এর পক্ষে সমর্থন আশা করেন। পরে এতে অনেক দেশ সাড়া না দেওয়ায় তা প্রত্যাখ্যান হয়। 

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইসরাইলি নিহত হন। হামাসের হামলার পর পালটা হামলা শুরু করে ইসরাইল। এ হামলা এখনো অব্যাহত। এতে ২ হাজার ৭৫০ ফিলিস্তিনি নিহত হন। 

এদিকে হামাস ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে বুধবার তেলআবিব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজায় ইসরাইলি হামলা বন্ধের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নৈতিক দায়িত্ব ছিল। কারণ ইসরাইলের হামলায় প্রতি ঘণ্টায় ১২ জন ফিলিস্তিনি নিহত হচ্ছেন। 

tag ট্যাগ: #111